1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ১ হাজার পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সোনারগাঁয়ে ১ হাজার পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১১০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে একইদিন বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী মোসা. হাওয়া বেগম (৩৮) চাঁদপুরের হাজীগঞ্জ থানার পূর্ব হাটিলা গ্রামের মেয়ে ও একই থানার হাড়িয়া ইন গ্রামে তার স্বামীর বাড়ী।

পুলিশ জানায়,সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশিকালে কুমিল্লা থেকে ঢাকাগামী “এশিয়া এয়ারকন” নামের একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে মোসা. হাওয়া বেগম (৩৮) কে নারী পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে পরে হাওয়া বেগম জানান, তার বাবার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থানার পূর্ব হাটিলা গ্রামে এবং স্বামীর বাড়ি একই থানার হাড়িয়া ইন গ্রামে। তিনি বর্তমানে হাজীগঞ্জের মকিনাবাদে থাকেন।

এই ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা