1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৮৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল বিশ্বাস(২৮) ও নাজমুল ওরফে সুজন হোসেন(১৯)

নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুব আলম সংবাদ সংগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিউটাউন সাকিস্থ পুলিশ চেকপোষ্টের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রুবেল বিশ্বাস ও নাজমুল ওরফে সুজন হোসেন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার এনায়েত বিশ্বাস ওরফ লেবু বিশ্বাস এর ছেলে ও নাজমুল ওরফে সুজন হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুরুলিয়া গ্রামের লতিফের ছেলে।তারা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের নামে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা