1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ মাস আগে
  • ১৬৮ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (পহেলা এপ্রিল) উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মেম্বার গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. আশরাফুল ইসলাম ও মো. সারোয়ার। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা