1. admin@bangladeshbulletin24.com : admin :
টয়লেটে মিললো নবজাতকের মরদেহ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

টয়লেটে মিললো নবজাতকের মরদেহ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৬০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি টয়লেটের পাইপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তবে কে বা কারা রেখে গেছে তা জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, সকালে হাসপাতালের ইমার্জেন্সি টয়লেট ব্লক হয়ে যাওয়ার খবর পেয়ে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। আমরা নিশ্চিত নই, মরদেহটি হাসপাতালের ভেতর থেকে ফেলা হয়েছে নাকি বহিরাগত কেউ এটি ফেলে দিয়ে গেছে। মরদেহটি দেখার সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবগত করি, পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এবিষয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক নাঈমুল ইসলাম জানান, হাসপাতালের টয়লেটের পাইপের ভেতর একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ আমাদের অবগত করে পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা