1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে স্কুল শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম,থানায় অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে স্কুল শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম,থানায় অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৩ বার পঠিত

সোনারগাঁয়ে স্কুল শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম,থানায় অভিযোগ

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও নারীসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের চেংগাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় রহিমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত নামা বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলো:-১/জামাল ২/ নুর বাহাদুর ৩/ নুর মোহাম্মদ ৪/ নুর জাহান ৫/ সালমা ও অজ্ঞাত ৪/৫ জন।

থানায় লিখিত অভিযোগ জানা যায়, পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধ কে কেন্দ্র করে চেংগাকান্দি গ্রামের রহিমার সঙ্গে একই এলাকার মৃত রহমত আলীর ছেলে জামালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার রাতে জামালের নেতৃত্বে নুর বাহাদুর,নুর মোহাম্মদ, নুর জাহান,সালমাসহ আরোও ৪/৫ জন মিলে দাঁ, চাপাতি,লোহার রড, লাঠিসোঁটা নিয়ে রহিমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাঁধা দিতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন রহিমার স্বামী মোহাম্মদ আলী সিদ্দিক তার ছেলে মারুফকে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় তাদের চিৎকার শুনে চাচা ইকবাল,নুরুদ্দিন ও নুর হোসেন এগিয়ে আসলে পূর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় বিবাদীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা