1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধষ ডাকাতি,কোটি টাকার মালামাল লুট - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধষ ডাকাতি,কোটি টাকার মালামাল লুট

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ১৩০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ওই প্রবাসীর রান্না ঘরের গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করে। এসময় বাড়ির নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে সোমবার (২৮জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ও সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার ৪ ছেলে সৌদি আরব প্রবাসী। তাদের ৪ স্ত্রী ও ৮ শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কোনো পুরুষ ছিল না। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাত দল তাদের বিল্ডিংয়ের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাদের ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে শিশু সন্তানদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন ও জমি ক্রয়ের রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা