1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সোহাগ রনি'র উদ্যোগে ২'হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে সোহাগ রনি’র উদ্যোগে ২’হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩১৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য সচিব,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ্ মোঃ সোহাগ রনির নিজেস্ব অর্থায়নে দুই হাজার পরিবারের মাঝে উপহার সরূপ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ স্মৃতি সরকারি বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল।

সোনারগাঁ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শাহ জামাল তোতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া।

এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, পোলাও চাল,ডাল,খিচুড়ি চাল,তৈল, গুড়ো দুধ, সমৃদ্ধ আকর্ষণীয় এক ব্যাগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম রুপন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, আওয়ামীলীগ নেতা আলমগীর,মোঃ কামাল হোসেন, নাঃগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান পিঞ্জর, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম বিজয়, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম সজল, সোনারগাঁ সরকারি কলেজর ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক অর্নি আলম, সঞ্জয় চন্দ্র, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি: মোঃ মাসুম বিল্লাল প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি আমিরুল ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ,আলআমিন, জিহাদ, জাহিদসহ সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা