1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সাবেক কাউন্সিলরের বাড়ীতে চিঠি দিয়ে ডাকাতদের হুমকি, থানায় অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে সাবেক কাউন্সিলরের বাড়ীতে চিঠি দিয়ে ডাকাতদের হুমকি, থানায় অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৭৮ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ--“আমরা আসবো ১৫-০৪-২০২৫ তারিখে। সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু । কথাগুলো লিখে গত ১ সপ্তাহ আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ ভূইয়া সহ পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাতরা চিঠি পাঠিয়েছে।

এরই ধারাবাহিকতায় আবারো গত মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু” এই কথা লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রাখে। এই দৃশ্য দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। তবে স্থানীয়দের ধারনা এসব করছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। পরবর্তীতে এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, গত ১লা এপ্রিল অজ্ঞাত ডাকাতরা আমার বাড়িতে ও দলিল লিখক আঃ রউফের বাড়িতে ডাকাতি করবে এ কথা লিখে চিঠি রেখে গেছে। পরবর্তীতে আবারো গত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ” এই কথা লিখে রাখে। এঘটনার পর আমরা পরিবার নিয়ে আতংকের মধ্যে আছি। তিনি আরও বলেন, আমাদের সাথে কারোর কোন শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশির সাথে মামলা চলমান আছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা