1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সাপের কামড়ে এক জনের মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে সাপের কামড়ে এক জনের মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৫২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাপের কামড়ে মো. কবির (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২রা জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কবির উপজেলার মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহতের ভাই আবুল কালাম জানান, আমার ভাই কৃষিকাজ করতেন বিকেলে গরুর খাবারের জন্য বাড়ির পাশেই ঘাস কাটার সময় ডান পায়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পারি ওই ব্যক্তিকে সাপে কামড় দিয়েছিল। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা