1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সরকারের উন্নয়নচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করলো এ. এইচ. এম. মাসুদ দুলাল - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে সরকারের উন্নয়নচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করলো এ. এইচ. এম. মাসুদ দুলাল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৩৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়ন বার্তার লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণার উপ কমিটির সদস্য এ. এইচ. এম. মাসুদ দুলাল।

রোববার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরস্তা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হতে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোগরাপাড়া বাজারে গিয়ে লিফলেট বিতরণ শেষ করেন তিনি।এ সময় তার সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের উন্নয়নচিত্র সম্বলিত উন্নয়ন বার্তার লিফলেট পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিতরণ করা হবে বলে জানা যায়, এসময় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহবান জানান এ. এইচ. এম. মাসুদ দুলাল।

এসময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণার উপ কমিটির সদস্য এ. এইচ. এম. মাসুদ দুলাল বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। তাই সকল আন্তর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণ আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবে।

তিনি আরও বলেন, তৃণমূল মানুষের কাছে বাজেটের খুঁটিনাটি ও শেখ হাসিনার উন্নয়ন দর্শন তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা