1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সরকারি বরাদ্দের কম্বল বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে সরকারি বরাদ্দের কম্বল বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১২৮ বার পঠিত

সোনারগাঁয়ে সরকারি বরাদ্দের কম্বল বিতরণ

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে বুধবার দুপুরে গরীব মানুষের মধ্যে সরকারী বরাদ্দের কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,সারা দেশের মতো সোনারগাঁয়েও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দরিদ্র-বৃদ্ধ নারীকে শীতের কম্বল বিতরণ করেছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অধীনস্থ উপজেলা পরিষদের সাথে সাথে আমাদের এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক,ফিরুজ্জামান মোল্লা, ইউপি সদস্যগণ ও সচিবসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা