1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সমাজসেবা অধিদফতরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে সমাজসেবা অধিদফতরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২১১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-এসডিজি বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদফতরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

এসময় অন্যান্যদের মধ্যো আরো উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সাংবাদিক আল আমিন তুষার,মোঃ নুর নবী জনি, পনির,কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক সুপার ভাইজার নাসরিন সুলতানা,নারী নেতৃি আলেয়া আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের সচিবগন।

এসময় প্রধান অতিথি এমপি খোকা বলেন,২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি-বেরসকারি সকল প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সারাজীবন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সংগ্রাম করেছেন।তিনি বলেন, পিকেএসএফ-এর সকল কাজের মূল দর্শন হচ্ছে এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। এ লক্ষ্যে পিকেএসএফ সকল কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের জনসংখ্যার শতকরা ২৭ ভাগ এর বয়স ২৫ থেকে ২৯ বছর। এই তরুণদের জন্য প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।এসময় এমপি খোকা বলেন,সমাজসেবা অফিস থেকে বয়স্ক ও প্রতিবন্ধি সহ যেকোন ধরনের ভাতা পেতে কোন টাকা পয়সা লাগে না,অফিসের খরচের নামে কেউ টাকা পয়সা চাইলে তাকে আইনের আওতায় দেয়া আমাদের সকলেরই দায়ীত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা