1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সংখ্যালঘুদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে সংখ্যালঘুদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৭৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়নগঞ্জ সোনারগাঁয়ে মেজর জুবায়েরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার(১৩ আগষ্ট) বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা এবং জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা করেন।

এছাড়াও বিভিন্ন সময়ে সেনাবাহিনী ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়কে সাধারণের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়।

উপজেলার বারদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের নিরাপত্তায়ও কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।  বাঙালি হিন্দুদের পবিত্র এ তীর্থস্থান মধ্যরাতে পাহারা দিচ্ছেন স্থানীয় মুসলিম তরুণরা।  তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর সোনারগাঁ টহলদল।

সোনারগাঁয়ে এই টহল পরিচালনা করছে সাভার সেনানিবাসের অন্তর্গত ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি।  মেজর জুবায়ের ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

এছাড়াও নারায়ণগঞ্জের সব থানার নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী।  সোনারগাঁও ছাড়াও রূপগঞ্জে সাধারণ ছাত্রদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোনারগাঁ,রূপগঞ্জ, ও আড়াইহাজার থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯০৯০৫৫১।

এছাড়া জেলার বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা