1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শেখ হাসিনার উন্নয়নের লিপলেট বিতরণ ও গণসংযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শেখ হাসিনার উন্নয়নের লিপলেট বিতরণ ও গণসংযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৫১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বাংলাদেশ আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়নের লিপলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম।

রবিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ২০০ বছরের ঐতিহ্যবাহী কাইকারটেক হাটসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের লিপলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

গণসংযোগে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নে কথা তুলে ধরে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, নৌকার পক্ষে ভোট ও দোয়া কামনা করেন মাহফুজুর রহমান কালাম।

ওই মাহফুজুর রহমান কালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত প্রায় ১৫ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পর একটি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিল ঘাতকেরা। এখন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।তাই আগামীতে আবারো তাকে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন বজায় রাখতে তাকে ক্ষমতায় আনতে হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,সদস্য ও সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরীর, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম,শামিম,রাজিব প্রধান, উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা