1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শিশু সন্তানের হাত ও পা ভেঙে পালানোর অভিযোগ গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শিশু সন্তানের হাত ও পা ভেঙে পালানোর অভিযোগ গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও এক পা ভাঙার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হয়।

এ ঘটনার ওই শিশুর পিতা আশরাফুল ইসলাম বাদী হয়ে সোমবার বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের সেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে প্রায় ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও আট মাস বয়সী সিজান আহমেদ নামের দুজন পুত্র সন্তান রয়েছে তাদের ।

গত ১৩ই মার্চ বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে ওই শিশুর মা ৮মাস বয়সী সিজান আহমেদের দুটি হাত ও একটি পা ভেঙ্গে বাবার বাড়ি চলে যায়। অসহ্য যন্ত্রনায় শিশুটি কাতরাচ্ছে,  দিনরাতে ঘুমাতে পারছে না। নির্মম নির্যাতন ও অমানবিক আচরনে সকলেই হতভাগ হয়ে পড়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, অবুঝ শিশুর হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এসময় তার বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত চোখে সন্তানের পাশে বসে আছেন।

আশরাফুল ইসলাম জানান, ছোটখাটো যেকোন বিষয় নিয়ে তর্কবিতর্ক হলেই তার স্ত্রী তাকে মারতে দা, বটি নিয়ে কয়েকবার আক্রমন করেছে। তার মাকেও মারধর করে। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছুই বলেননি।

সোমবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, বিভিন্ন সময়ে রাতে বেলা প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘন্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যেকোন অঘটন ঘটিয়ে থাকেন।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  হাজী সেলিম সরকার বলেন, শিশুটির বাবা তার কাছে বিচার চাইতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। তাকে থানা পুলিশের সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মায়ের নির্যাতনের শিকার শিশুর বাবা অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা