1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শামীম-আনোয়ারের ত্রাসের রাজত্বে এলাকাবাসী অতিষ্ঠ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শামীম-আনোয়ারের ত্রাসের রাজত্বে এলাকাবাসী অতিষ্ঠ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ৬১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার-

মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে একদল চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, লাধুর চর এলাকার মৃত হাবিবুল্লাহ মাস্টারের ছেলে শামীম ও মামুন এবং তাদের প্রধান সহযোগী শীর্ষ সন্ত্রাসী আনোয়ার মেম্বারের অত্যাচারে ওই এলাকায় বর্তমানে রামরাজত্ব কায়েম হয়েছে।

সূত্রে জানা গেছে, ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন শামীম। অভিযোগ রয়েছে, নোয়াগাঁও ইউনিয়নের শেখ কান্দী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা ফজলে করিমের মামাতো ভাই এই শামীম। শেখ কান্দী এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এখন শামীমের নেতৃত্বে তার বড় ভাই মামুন পরিচালনা করছেন বলে এলাকাবাসী জানান।

এলাকাবাসীর দাবি, শামীম ও আনোয়ার মেম্বার বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মাদক ব্যবসা ছাড়াও তারা নিরীহ মানুষের জমি দখল, স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদাবাজি চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন।

সর্বশেষ লাধুর চর এলাকার ‘আস্থা ফিড’ নামক একটি কোম্পানিতে চাদাঁ তুলতে যান শামীম, আনোয়ার মেম্বার ও মামুনসহ তাদের সশস্ত্র সহযোগীরা। এসময় স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে পুলিশে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

চাঁদাবাজির ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। পুলিশ যাওয়ার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, তবে সন্ত্রাসীদের ভয়ে অনেক প্রত্যক্ষদর্শী এখন মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এবং চিহ্নিত এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা