1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ মাস আগে
  • ৫২ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাছনিম।

এসময় অভিযানে উচ্চ শব্দ সৃষ্টি করার অপরাধে তিনটি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়। এই বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সীমার বেশি শব্দ উৎপাদন করলে তা আইনত দণ্ডনীয়। অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক তিনটি যানবাহনকে ৯,০০০ টাকা জরিমানা করা হয় এবং উচ্চ শব্দের তিনটি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এবং শব্দদূষণ রোধে সকল প্রকার যানবাহন চালককে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে কেউ এই ধরনের আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা