1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে লেডি টিকটকার ইয়াবা মিমসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার,৪৭৪০০ পিছ ইয়াবা উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে লেডি টিকটকার ইয়াবা মিমসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার,৪৭৪০০ পিছ ইয়াবা উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৭২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকা থেকে ৪৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হল সাঈদ ইসতিয়াক(৩৮), দৌলত আজিম সুমন (৪১), মজিবুল (৩২) ও লেডি টিকটকার ইয়াবা মিম আক্তার (১৯)।

সোনারগাঁ থানার এসআই ইমরান হোসেন জানান,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান-৭ ও চেকপোস্ট-৭ এর যৌথ অভিযানে আমি এবং এএসআই শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে অভিযান পরিচালনা কালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার কে থামানোর চেষ্টা করলে গাড়ি হইতে ৩ জন ব্যক্তি বাহির হইয়া দৌড় দিলে তাৎক্ষণিক উপস্থিত পুলিশ সদস্যরা ধাওয়া করিয়া গাড়িসহ,গাড়ির ড্রাইভার ও পলায়নরত তিন ব্যক্তিসহ সর্বমোট ৪ জনকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৪৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ -৪৯ -৩৩৪১ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলা ও থানার করিম সিকদার পাড়া এলাকার মোস্তাক আহমেদের ছেলে সাঈদ ইসতিয়াক(৩৮), চট্টগ্রামের পাঁচলাইশ, সিএমপি থানার হাটহাজারী এলাকার কামরুলের ছেলে দৌলত আজিম সুমন (৪১), সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানার সিরাজগঞ্জ এলাকার লেডি টিকটকার খ্যাত ইয়াবা মিম আক্তার (১৯) ও গাড়ী চালক মজিবুল (৩২),কুমিল্লা জেলার লাকসাম থানার কুমারডুগা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান,ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা