1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে লাঙ্গলের গণসংযোগে জনতার ঢল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে লাঙ্গলের গণসংযোগে জনতার ঢল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশব্যাপী জুড়ে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিণী পৃথকভাবে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার সনমান্দী ইউনিয়ন ও পৌর এলাকায় এ প্রচারণা কার্যক্রম, গনসংযোগ ও স্থানীয়দের কাছ থেকে দোয়া চেয়ে পৃথকভাবে প্রচারনায় মাঠ চষে বেরিয়েছেন তারা।

এসময় এমপি খোকা ও তার সহধর্মিনী মিসেস ডালিয়া লিয়াকত সকলের দোয়া চেয়ে উন্নয়ন, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আবারও সুন্দর সোনারগাঁ গড়তে ৭ জানুয়ারি লাঙ্গল মার্কা ভোট প্রার্থনা করেন।

গনসংযোগকালে মিসেস ডালিয়া লিয়াকত বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সফলতম সম্পন্ন করতে সকলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। তবে ভোট দিলেই হবে না, প্রার্থী বাছাই করতে হলে প্রথমে দরকার প্রার্থী ও তার পিছনের কার্যক্রম সম্পর্কে অবগত হওয়া। ৭১’র পর থেকে প্রাচ্যের রাজধানী খ্যাত সোনারগাঁয়ে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে এমপি খোকার আমলে পরিবর্তন কতোটুকু হয়েছে তা আপনারা সকলেই জানেন। তিনি পুণরায় নির্বাচিত হলে এই সোনারগাঁকে পর্যটক নগরী হিসেবে দেশের শীর্ষ স্থানীয় একটি অঞ্চল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টায় রয়েছেন। তাই ভোট দেওয়ার পূর্বে আপনারা নিজেদের বিবেককে সর্বোচ্চ ব্যবহার করবেন।

এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জাহানারা আক্তার,জায়েদা আক্তার মনি, আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না,সদস্য সচিব নারগিস আক্তার,হনুফা বেগম, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,সম্মানদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন সা. সম্পাদক হারুন-উর- রশিদসহ ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা