1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে র‍্যাব-১১র অভিযানে দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে র‍্যাব-১১র অভিযানে দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১১৬ বার পঠিত

জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র‌্যাব-১১ অভিযান চালিয়ে দূর্ধর্ষ ডাকাত মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছেন।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলার মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দূর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী দলের অন্যতম নেতা মোঃ মিজানুর রহমান উপজেলার সনমান্দী ইউনিয়নের মাঝেরচর এলাকার মৃত মোস্তফার ছেলে।

র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় দূর্ধর্ষ ডাকাত মিজানুর রহমান জনগণের ত্রাস হিসেবে এলাকায় পরিচিত। সে বিভিন্ন সময়ে মানুষের বসতবাড়ী, যানবাহনসহ বিভিন্ন স্থানে তার দলের সঙ্গীয় সদস্যদের নিয়ে ডাকাতি, ছিনতাইসহ বড় ধরনের অপরাধ সংঘঠিত করে থাকে। তারই প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামী মোঃ মিজানুর রহমান ২রা ফেব্রুয়ারী রাতে রুপগঞ্জ থানার বাড়ৈপাড়া এলাকায় মোঃ মোমেন চৌধুরীর বসত বাড়ীতে কৌশলে বারান্দার গ্রিল কেটে ৬/৭ জন অজ্ঞাতনামা আসামীসহ প্রবেশ করে মোমেন চৌধুরী, তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুন্ঠন করে নেয়। পরবর্তীতে এই ঘটনায় বাদী হয়ে মোঃ মোমেন চৌধুরী রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামর পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, চাদাঁবাজিসহ বিভিন্নঅপরাধে একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকৃত আসামী ও তার ডাকাত দলের সদস্যদের আতঙ্কে নারায়ণগঞ্জসহ এর আশ-পাশের এলাকার লোকজন ভীত ও সন্ত্রস্ত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা চলমান রয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

 

এবিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা