1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার-৬  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার-৬ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ৮১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

সোমবার সকালে র‍্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১১র একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে বুধবার আনুমানিক ৮ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিও জব্দ করা হয়।

আটককৃত আসামিরা হলোঃ ১।মোঃ জাহাঙ্গীর আলম (২৫), ২।মোঃ তরিকুল ইসলাম (২৮), ৩। মোঃ দুলু মোল্লা (২৮), ৪। মোঃ নাসির (৩৫), ৫। তরিকুল ইসলাম (৩১)ও মোঃ আশিক মিয়া (২৬)।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা