1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে রান্না ঘরে বেঁধে রেখে সপ্তম শ্রেনীর ছাত্রকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে রান্না ঘরে বেঁধে রেখে সপ্তম শ্রেনীর ছাত্রকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৪২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জুনায়েদ (১২) নামের এক সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

গত বুধবার এশার নামাজের পর পৌরসভার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ পৌর-ভবনাথ পুর এলাকার সৌদি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। পরে ওই ছাত্রকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা কোহিনুর আক্তার  এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে পৌর এলাকার জয়রামপুর এলাকার মোশাররফ মোল্লা (৫০) তার স্ত্রী রানু আক্তার (৪২) সহ অজ্ঞাত ৩/৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি জমা ও টাকা পয়সা ধার চাওয়া নিয়ে বিরোধ চলে আসছিলো,তারই ধারাবাহিকতায় গত বুধবার তারাবীহ নামাজের সময় সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মডেল জামে মসজিদ থেকে জুনায়েদকে আটক করে মোশাররফসহ ৩/৪ জন মিলে পৌর এলাকার জয়রামপুর নিয়ে গিয়ে থাই ভাংঙ্গার অপবাদ দিয়ে রান্না ঘরে বেঁধে রেখে ওই ছাত্রকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে ওই ছাত্রের মা কোহিনূর ও তার খালু মোহাব্বত আলী উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করেন মোশাররফ মোল্লা গং। পরে ওই ছাত্রকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় ।

এঘটনায় ওই ছাত্রের মা জানান,বিবাদী মোশারফ তার আপন মামা দীর্ঘদিন ধরে মোশারফ তার কাছ থেকে টাকা পয়সা ধার নিতেন,কয়েকবার ধার দেয়ারপরও মোশারফ আবারও টাকা ধার চায় পরে ধার না দেয়ায় তাদের মধ্যে বিরোধপূর্ন সম্পর্কের সৃষ্টি হয় । এরই জেরে তার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটাইয়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন, সপ্তম শ্রেণীর ছাত্রকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা