1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যৌতুক লোভী পরিবারের কান্ড,গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে যৌতুক লোভী পরিবারের কান্ড,গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১১৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এক গৃহবধূকে। অভিযোগ উঠেছে,যৌতুক লোভী স্বামীর পরিবারের বিরুদ্ধে।

রোববার সকাল ১১টার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ  ও থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে এসব তথ্য জানা যায় ।

কয়েক বছর আগে উপজেলার পিরোজপুর  ইউনিয়নের শান্তি নগর পাঁচানী এলাকার মৃত মোস্তফার মেয়ে নিলুফার সঙ্গে একই ইউনিয়নের চরগোয়ালদী মৃত সোমর আলীর ছেলে শাহ জালালের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিল।

সম্প্রতি আরও পাঁচ লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়। কিন্তু গৃহবধূর পরিবার এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রোববার সকালে ১১ টার  যৌতুক লোভী শাহজালালের পরিবারের সদস্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান  জানিয়েছে, ঘটনার  লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ভুক্তভোগী নিলুফা বলেন, আমার বাবা  মারা গেছে  আমার বাবা থাকতে  বিভিন্ন সময় ত্রিশ লক্ষ টাকা যৌতুক  দিয়েছি । এখন আমার বাবা নেই  এখন আমি যৌতুক  দিবো কোথা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা