1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৯১ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন (২৪) নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার ইসরাফিল গংদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর জুগিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাওন জামপুর ইউনিয়নের মহজমপুর জুগিপাড়া এলাকার আলী আজগরের ছেলে।

নিহত যুবক শাওনের ভাই মোতালেব জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল,রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা,চাপাতি ও ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়।এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে।পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান,দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা