1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৮৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- বাংলাদেশ লোক ও কারুশিল্প যাদুঘর ঘুড়ে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী দুইজন পরস্পর বন্ধু টুটুল ও হাবিব ।

নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে সে পেশায় একজন ব্যবসায়ী ও একই এলাকার আবদুল বাতেনের ছেলে হাবিব তিনি ফিনল্যান্ড প্রবাসী ছিলেন।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত টুটুল ও হাবিব দুই বন্ধু মিলে বুধবার মোটর সাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল শেষে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থাকা দুই বন্ধুর মধ্যে হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা যায়।

এ ঘটনায় ঘাতক গাড়ী, চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি,তবে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা