1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৭৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম এর সাথে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম,সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত পুস্পস্তবক অপর্ণ করেন।

পরে একে একে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ,জাতীয় পার্টি, সোনারগাঁ সিটি প্রেসক্লাব ও বিভিন্ন দপ্তরসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

এসময় সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ ইব্রাহীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক সুধীজন শিক্ষক শিক্ষার্থীরা।

এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের আর্থিক লোনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা