1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিনের পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার বিকেলে উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় বটতলা-শম্ভুপুরা সড়কে এলাকাবাসীর উদ্যোগে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে হাজী আলাউদ্দিন বলেন, ‘নয়াগাঁও এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে ৩টি হত্যাকান্ড সংঘটিত হয়। যার একটির আসামী আমি ও আমার পরিবারের সদস্যরা। মামলাটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। অপর মামলার আসামী জজ মিয়া ও তার লোকজন মামলার তদন্ত ভিন্নখাতে নিতে এবং এই এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে’।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের খামারের গরু-ছাগল সহ আমাদের বাড়ি-ঘর লুটপাট চালিয়ে আমাদের কে এলাকা ছাড়া করেছে জজ মিয়ার সন্ত্রাসী সুমন, আলেক, শাহজালাল ও তার বাহিনীরা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই। আমরা বাড়িতে গেলেই আমাদের উপর নির্মম অত্যাচার চালায় জজ মিয়া গ্রুপ। আমরা পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।

আলাউদ্দিনের ছেলে পুলিশ সদস্য (এএসআই) নুর নবী বলেন, “জজ মিয়া ও তার ভাগনে শাহজালাল নিজেও হত্যা মামলার আসামী। তারা নিজেদের কে রক্ষায় আমাদের নামে এলাকায় অপপ্রচার চালাচ্ছে।

মানববন্ধন শেষে মঙ্গলেরগাঁও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে বটতলা-শম্ভুপুরা সড়ক প্রদক্ষিণ করেন। এবিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা