
মা ইলিশ রক্ষা পেলে, সারাবছর ইলিশ মেলে এই স্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পালন উপলক্ষে মেঘনার পারে জেলেদের সাথে মতবিনিময় ও জন সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দবাজার এলাকায় সিনিয়র মৎস দপ্তর সোনারগাঁ কতৃক আয়োজিত সভায় উপস্হিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বৈদ্যেরবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বারদী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়াল মিয়া, ইউপি সদস্য আবুল মেম্বার সহ অনেকে।
উল্লেখ সরকারী আদেশ অনুযায়ী আগামী ৪ অক্টোবর থকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে নিষিদ্ধ থাকবে ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ,বাজারজাত করন ও ক্রয়-বিক্রয়।