1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাসফিড কোম্পানিতে চুরি,চোরের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের দৃষ্টি কামনা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মাসফিড কোম্পানিতে চুরি,চোরের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের দৃষ্টি কামনা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৪৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাসফিড কোম্পানি হতে নির্মান সামগ্রী ও জাহাজ বান্দার ক্যাপস্টান্ড চুরির অভিযোগ উঠেছে।

গত বুধবার( ৩১ জানুয়ারী) রাতে উপজেলার বৈদ্যোর বাজার এলাকায় অবস্থিত মাসফিড কোম্পানিতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মচারীরা জানান,গত বুধবার রাতে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মো. আমেসার ছেলে সাদেক (২৪), বজলুর ছেলে ইফাত (২৩) ও শামিম এর ছেলে জয় (২২) সহ আরোও অজ্ঞাত ২/৩ জন মিলে কোম্পানি হতে নির্মান সামগ্রী ও জাহাজ বান্দার ক্যাপস্টান্ড চুরি করে নিয়ে যায়।  যাহার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা। তারা আরোও জানান এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ, এছারাও তারা মাদকাসক্ত, প্রতিনিয়ত এলাকায় চুরি রাহাজানি করে থাকে। এ থেকে পরিত্রান পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী ।

এবিষয়ে কোম্পানির সুপার ভাইজার জাহেদুল ইসলাম জানান,চুরি সংঙ্গে জড়িত সন্দেহ ইফাত এর পিতা বজলুকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার ছেলে একা এই জাহাজ বান্দার ক্যাপস্টান্ড চুরি করেনি তার সাথে এলাকার গুলাওলা ( প্রতাপশালী) লোক জড়িত আছে আগে তাদেরকে ধরেন। আমি অন্যদের সাথে কথা বলে কিভাবে মীমাংসা করা যায় আপনাকে জানাচ্ছি।

এবিষয়ে মাসফিড কোম্পানির ম্যানেজার মো. জসিম উদ্দিন সরকার জানান,ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আমরা অবগত হয়েছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা