1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধা আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধা আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ৬০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল বারেক মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে ভূক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন পরে মেঘনা ঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওই বৃদ্ধ কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আব্দুল বারেক ভোলা সদর উপজেলার উত্তর ভেদুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভূক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে।

এর আগে গত শুক্রবার বিকেলে কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্তের বাসায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

ভূক্তভোগী ওই মাদ্রাসা ছাত্রীকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউপির প্রতাপের চর গ্রামের আলী আকবর মেম্বারের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার ও অভিযুক্ত আব্দুল বারেক মিয়া দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। গত শুক্রবার বিকেলে অভিযুক্ত আব্দুল বারেকের বাড়িতে কেউ না থাকায় ফাঁকা পেয়ে ওই ছাত্রীকে কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণে ওই ছাত্রীর রক্তক্ষরণ হলে বিষয়টি পরিবারের লোকজনকে অবগত করে।

পরে বিষয়টি স্থানীয়দের অবগত করে শনিবার সকালে ছাত্রীর মা আসমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এমন ঘৃণ্য কর্মকাণ্ডের ঘটনায় বৃদ্ধ আব্দুল বারেক মিয়া আজকের সংবাদ ডটকম কে বলেন, আমি শয়তানের ধোকায় এমন কাজ করেছি।

এবিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা