1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ি গ্রেফতার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ি গ্রেফতার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৯৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারাগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন পুলিশের চৌকস অফিসার এস আই আল ইসলাম ।

গতকাল শনিবার বিকেলে থানা সুত্রে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।

আটককৃত আল আমিন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুল সোয়া কাজিবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে ।

এর আগে শনিবার ভোরে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।

পুলিশের এসআই আল ইসলাম বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন নামে এক মাদক ব্যবসায়িকে আটক করি,এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো।  সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে সে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আকটকৃত মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা