1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১৭৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে চার মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার টিপর্দী এলাকায় ঢাকা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনরত অবস্থায় এদের আটক করা হয়।

আটক মাদক সেবীরা তাদের অপরাধ স্বীকার করলে উপস্থিত জনতার সন্মুখে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সতর্কতার মূলক শাস্তি হিসাবে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড করেন। সেই সাথে তাদের হেফাজতে থাকা ২৩০ গ্রাম পুরিয়া আকারে গাঁজা যা জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
ফাইরুজ তাসনিম।

এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সার্টিফিকেট পেশকার মোহাম্মদ বায়জিদসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম।

আটকৃতরা হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালি এলাকার সেকান্দর আলীর ছেলে ইমরান আলী (২৫),মাধবপুর এলাকার মোন্তাজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৫), বারেকপুর এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন (৫০) ও চরশরীফা এলাকার দিনের ছেলে আলামিন (৪৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা