1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৪১ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলার জামপুর ইউপির শেখের হাট চৌরাস্তা এলাকায় দুই হাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাঁচপুর বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাঁধন ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল মুজাহিদ মল্লিক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন।

মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.মামুন ভুইঁয়া ও ফারুকুল ইসলাম শাহিন এবং শাহ সুলতান এর সার্বিক তত্ত্বাবধানে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান লিটন,আজহারুল ইসলাম সানোয়ার, ফাইজুর রহমান ভুইয়া খোকন,সাইফুল ইসলাম, জামপুর ইউপি সদস্য মো.নাসির উদ্দিন,আব্দুল লতিফ, তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের এস আই মজিবর প্রমুখ।

এসময় ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, লুঙ্গি, চিনি, সেমাই, আলু, পিয়াঁজ,তৈল ইত্যাদি।

মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশন ২০১৯ সালে যাত্রা শুরু থেকে এই প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেন। ২০২১ সালে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা