1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে একদিনের কন্যা শিশু উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে একদিনের কন্যা শিশু উদ্ধার

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৮০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-পাষণ্ড পিতা-মাতার কোলে ঠাঁই হলো না অবুঝ এক নবজাতক কন্যা শিশুর, কান্নার শব্দে উদ্ধার করা হলো ময়লার ভাগাড় থেকে।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পেছনে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় বাজারের লোকজন ময়লার ভাগারের সামনে ছুটে যায়। তারা দেখতে পায় নবজাতক শিশুটি ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে এবং আশপাশে পোকামাকড় ঘুরছে।

পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ নবজাতকের সুস্থতার কথা বিবেচনা করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়,বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার রতন বৈরাগী জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা