1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মটর সাইকেলের তেলের টাংকি থেকে ফেনসিডিল উদ্ধার, আটক -১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মটর সাইকেলের তেলের টাংকি থেকে ফেনসিডিল উদ্ধার, আটক -১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১২১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ পারভেজ রানা রাব্বি (৩৩) নামের এক যুবকে আটক করেছে র‌্যাব-১১র একটি অভিযানের দল।

গতকাল সোমবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ার চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মটর সাইকেল এর তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

আটককৃত রাব্বি সদরের পাইকপাড়া শাহসুজা সড়ক (জয় গোবিন্দ স্কুলের পিছনে) এলাকার আশরাফ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় থেকে অবৈধ মাদকদ্রব্য ১১০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য বাচ্চাদের সংযুক্ত থাকায় একটি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বি জানিয়েছে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত রানার দেওয়া তথ্য মতে একটি বিশেষ কৌশলে মোটরসাইকেলটির সীটের নীচে ও তেলে টাংকির ভিতরে করে ওই মাদকগুলো উদ্ধার করা হয়। সে এই ফেনসিডিল বিক্রয় করার উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা