1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মজিবর মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত-৩,থানায় অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে মজিবর মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত-৩,থানায় অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪৩৪ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ– পূর্ব শত্রুতার জের ধরে মজিবর মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছেন এক ব্যাবসায়ি। এসময় সন্ত্রাসী বাহিনি দোকান ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির দুধঘাটা এলাকায়।

এঘটনায় মোঃ নুরে আলম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত বিবাদীরা হলো:-মজিবুর মেম্বার,রোমান, রাজু,লিটন,ফারুক,ইকবাল,আসাদুল,নাছির,জহির,রুবেলসহ অজ্ঞাতনামা ৮/১০

থানায় দেওয়া লিখিত অভিযোগ ও নুর আলম থেকে জানা গেছে, দুধঘাটা এলাকার মজিবর মেম্বারসহ তার লোকজন পূর্বশত্রুতার জের ধরে মোঃ নুরে আলম এর উপর হামলা ও ভাংচুর চালায়। এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী নুরে আলমের চাচাতো ভাই রেজাউল, ভাতিজা রুবেল, শাওনেকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে এলাকাবাসী জানান দুধঘাটা পারহাউজের লেবার দেয়া ও তাদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটে, তারা জানান মজিবুর মেম্বার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে লেবারদের জিম্মি করে অবৈধ পন্থায় চাঁদা আদায় করে। মুলত এই চাঁদা ভাগাভাগি নিয়েই এ হামলার ঘটনা ঘটে। তারা জানান মজিবুর মেম্বার এর ছেলে রোমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। রোমান ও তার সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে ধারালো রামনা, চাপাতি, ছেনা, এসএস পাইপ, লোহার রড বহু দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা ব্যাবসায়ি ও তার ভাতিজাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান,এবিষয়ে দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা