1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাংস ব্যবসায়ীর জরিমানা,হাইড্রোলিক হর্ন জব্দ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাংস ব্যবসায়ীর জরিমানা,হাইড্রোলিক হর্ন জব্দ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ সপ্তাহ আগে
  • ৪৪ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ”ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকায় মো: মান্নান নামে এক মাংস ব্যবসায়ী‌কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বাজারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন,উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও  সোনারগাঁ থানা পুলিশ ।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে অসাধু ব্যবসায়ীরা মূল্যতালিকা নির্ধারণ না করে মাংস বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মান্নান নামের এক ব্যবসায়ী মূল্যতালিকা প্রদর্শন করেন নাই এবং ভিন্ন ভিন্ন মানের দ্রব্য পৃথকভাবে চিহ্নিত করেন নাই। এতে করে তিনি ভোক্তার সাথে প্রতারণা করছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক অভিযুক্ত বিক্রেতা মান্নানকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।

এছাড়া উপস্থিত বাজারের অন্যান্য ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন করতে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়।জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়াও একইদিন বিকেলে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করায় ২টি পরিবহন থেকে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৬০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এসময় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার,অফিস সহকারী রাকিবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা