1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৫২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযানে প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী আটক করে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজারের বিভিন্ন দোকান থেকে এসব নিষিদ্ধ জাল আটক করা হয়। এসময় জেলা নৌপুলিশের এ এস পি মো. নূরুল আমিন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা কামরুন নাহার,সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(সেকেন্ড অফিসার) পঙ্কজ কান্তি সরকার,বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়ির কর্মকর্তা জাকির হোসেনসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম’র নেতৃত্বে বড় ধরণের এই অভিযান দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজারের বিভিন্ন দোকান নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী আছে বলে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কর হয়। তবে অভিযানের সময় কাউকেই ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম’র নেতৃত্বে ১৬ টি দোকানে ও ৪ টি গোডাউনে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৫৬১টি বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এর মধ্যে ৫০০ বস্তা চায়না দোয়ারী জাল ও ৬১টি বস্তা কারেন্ট জাল ছিলো।

অভিযান শেষে সন্ধ্যায় ওই জালগুলো পার্শ্ববর্তী মেঘনা নদীর তীরে নিয়ে প্রশাসনের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়।

উপজেলা সহকারী মৎস কর্মকর্তা কামরুন্নাহার জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র আনন্দ বাজার এলাকায় নিষিদ্ধ এ অবৈধ জালের ব্যবসা করছে। এসব জাল ব্যবহার ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ জাল ব্যবহার করলে পোনা মাছ থেকে শুরু করে বড় মাছ সবই ধরা পরে যায় ফলে মাছের প্রজনন ও বিস্তার নষ্ট হয়। তারই ধারাবাহিকতায় আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ৫৬১টি বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ ইব্রাহীম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা