1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের জড়িমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের জড়িমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪২৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বর্জ্যের অব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার ও নিরাময় ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার ৭০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম জানান, সোমবার সকালে উপজেলার ২টি ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নিরাময় ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারকে ৭০ হাজার জরিমানা করা হয়। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ সুন্দর রেখে রোগীদের সঠিকভাবে সেবা নিশ্চিত করা হয়, এ জন্য এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা