1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভোটারদের ঘরে ঘরে লাঙ্গলের প্রচারানায় এমপি খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ভোটারদের ঘরে ঘরে লাঙ্গলের প্রচারানায় এমপি খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৮৯ বার পঠিত

নিউজ ডেক্সঃ-আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী লিয়াকত হোসেন খোকা। তারই ধারাবাহিকতায় এমপি খোকার জয়ের ধারা অব্যাহত রাখতে গতকাল শনিবার সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার প্রতিটি ঘরে গিয়ে লাঙ্গলের ভোট চান এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।

এসময় তিনি সোনারগাঁ পৌরসভার রাস্তাঘাট,হাটে বাজারে দোকানে গিয়ে প্রতিটি মানুষকে লাঙ্গলে ভোট দেয়ার আহবান জানান।

এসময় ডালিয়া লিয়াকত বলেন,সোনারগাঁয়ের জনগন উন্নয়নের স্বার্থে আবারো এমপি হিসেবে খোকাকে চান। গত ১০ বছরে তিনি যে পরিমান উন্নয়ন করেছে এজন্য মানুষ তাকে মনে প্রানে চান। যাকে দিয়ে সোনারগাঁয়ের উন্নয়ন হবে ভোটাররা তাকেই বেছে নিবে।এই দিক লিয়াকত হোসেন খোকা উন্নয়ন দিয়ে মানুষের মনের কোঠায় রয়েছেন। আমরা প্রচারানায় এসে আমরা মানুষের কাছে ভালো সারা পাচ্ছি,কেননা ভোটাররা উন্নয়ন চান। জনগন এখন সচেতন,কাকে ভোট দিলে এলাকার কাজ হবে তারা জানে। আমরা বিশ্বাস করি ফেয়ার নির্বাচন হবে। সেই সাথে এই নির্বাচনে আমরাই জয়ী হবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জাহানারা আক্তার,জায়েদা আক্তার মনি, আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না,সদস্য সচিব নারগিস আক্তার,হনুফা বেগম, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন,৭নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন,৫ নং ওয়ার্ড জাপা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,জসিম উদ্দিনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা