1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভুয়া চিকিৎসককে ১ বছরের কারাদণ্ড ও জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ভুয়া চিকিৎসককে ১ বছরের কারাদণ্ড ও জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৩১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভুয়া ডিগ্রীধারী এক চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার উপজেলার জামপুর ইউনিয়নের ধন্দিবাজারের এক ফার্মেসীতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভুয়া ডিগ্রী ব্যবহার করে জনসাধারণের সাথে প্রতারণা ও জালিয়াতির দায়ে মো. জানে আলম (৪০) নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডিত ভুয়া চিকিৎসক জানে আলম উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুল আমিনের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইব্রাহীম জানান, দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস সহ বিভিন্ন ভুয়া ডিগ্রি ও ভারত থেকে ট্রেনিং করা এমন তথ্য ব্যবহার করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল ভুয়া চিকিৎসক মো. জানে আলম। ভ্রাম্যমাণ আদালতের কাছে সে নিজের দোষ স্বীকার করেছে। ভুয়া ডিগ্রী ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মোশাররফ হোসেন সিজানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও থানা পুলিশ সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা