1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২১০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মহিলাদের আত্মকর্মসংস্থানে ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল ।

জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান, জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সুদীপ্তা রমা শীল।

জাতীয় মানবাধিকার সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার এর সঞ্চালনায় ও সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সাথী,পিরোজপুর ইউপির মহিলা সদস্য পলি আক্তার, বৈদ্যোরবাজার ইউপির মহিলা সদস্য নারগিস আক্তার,সোনারগাঁ উপজলা মহিলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না,হনুফা আক্তার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, সোনারগাঁও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি,শফিকুল ইসলাম ইমাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা