1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে “বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা”  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে “বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা” 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ মাস আগে
  • ১১৪ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা”অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংশ্লিষ্ট সংসদীয় আসনটির ১১ জন প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার উপস্থাপনসহ প্রশাসনের নিকট প্রত্যাশাসমূহ উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ও অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসিফ আল জিনাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

এছাড়াও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিকুর রহমান,কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি  ফাইরুজ তাসনীম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা