1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৮৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব(২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট সংলগ্ন নিউ টাউন এলাকার পুলিশ চেকপোস্ট এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব নাটোর জেলার গুরুদাসপুর থানার শ্রীপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

সোনারগাঁ থানার এস আই ইমরান হোসেন সংবাদ সংগ্রাম প্রতিবেদককে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল মেঘনাঘাট সংলগ্ন নিউ টাউন এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর পুলিশ চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার থেকে আসা গাড়ীতে তল্লাশি করে ৪,৫০০ পিচ ইয়াবাসহ রাকিবুল ইসলাম রাকিব(২০) নামে এক মাদক কারবরিকে গ্রেপ্তার করতে থানা পুলিশ।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধী রয়েছে,সেই সাথে মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা