1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৩১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল।

এসময় উফশী প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৮০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩০০জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন,কৃষি সম্পসারন কর্মকর্তা ফরহাদ জামান,স্থানীয় সাংবাদিক ও কৃষক গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা