1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিড়াল, কবুতরের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, নিহত-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বিড়াল, কবুতরের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, নিহত-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৮ মাস আগে
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল, কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনায় আহত নাসিরউদ্দীন(৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাসির উদ্দিন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

এঘটনায় মৃত নাসিরউদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০),তার ছেলে আবির (২৫), অভি (২৮) ও তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮) এবং রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮) সহ আরো ২-৩জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আক্তার হোসেন বলেন,গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাওয়ার তারা আমার ও আমার বড়ভাইসহ আমার পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে গেলে আমার ভাইকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করি। আজ আমার বড়ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ আছে বলে জানা যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা