1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৮ মাস আগে
  • ১১৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মধ্যবয়সী এক শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে উপজেলার সাদীপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন ওই নারীর ঘরে ঢুকে অশোভন আচরণ ও জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগী নারী জানান, স্বামী মারা যাওয়ার পর তিনি বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানালে বিচার হবে আশ্বাস দিয়ে চার দিন ধরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা এমন অভিযোগও করেছেন তিনি।

এ বিষয়ে সোহেল রানা বলেন, আজিমউদ্দিন আমাদের দলের কর্মী। সে এলাকার লোক এবং আমার সঙ্গেও চলাফেরা করে। ধামাচাপা দেওয়ার বিষয়টি ঠিক নয়। পুলিশ এসে নারীটিকে থানায় নিয়ে গেছে।

এদিকে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বলে জানা গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা