1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বাজার নিয়ন্ত্রণ উপজেলা প্রশাসনের অভিযান, ব্যাবসায়ীকে জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে বাজার নিয়ন্ত্রণ উপজেলা প্রশাসনের অভিযান, ব্যাবসায়ীকে জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ মাস আগে
  • ১৩৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ওসি মো: মহিবুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে মূল্যতালিকা সংরক্ষণ না করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে লেবু, সবজি, মাছ, মাংস ও ফলের দোকানে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত অভিযানের সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করতে কঠোর নির্দেশনা দেন। বাজার অস্থির করতে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা