1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ফয়সাল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ফয়সাল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর ফয়সাল আহমেদ হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোঃ আমিনুল হক এই রায় ঘোষণা করেন। একই মামলায় বাকি ৩ আসামীকে খালাস দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামানা।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- সোনারগাঁ পৌরসভার বাঘমুছা ঋষিপাড়ার তপন চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২১),একই সাথে মামলায় অভিযোগপত্রে থাকা আরো ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- একই এলাকার তপু চন্দ্র দাশ অপু, তপন চন্দ্র দাস ও নিতাই চন্দ্র দাস।

কিশোর ফয়সাল গত ২৬ জানুয়ারি ২০২২ সালে রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ থেকে নিখোঁজ হয়। পরে ২৮ জানুয়ারী ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। ঘটনার ৮ দিন পর ৪ ফেব্রুয়ারী ভোরে বাগমুছা ঋষিপাড়া এলাকার একটি পুকুর থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানা জানান, সোনারগাঁ উপজেলা থেকে নিখোঁজের ৮দিন পর ফয়সাল আহম্মেদ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলায় আদালত আজ এক আসামির মৃত্যুদন্ড ও বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি অপূর্ব আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাতে অপূর্ব চন্দ্র দাস ফোনে ফয়সালকে তার সঙ্গে দেখা করতে বলেন। ফয়সাল দেখা করতে গেলে অপূর্ব তাকে বাড়ির পাশের উঁচু ভিটায় নিয়ে যান। সেখানে কথা বলার এক ফাঁকে অপূর্ব তার হাতে থাকা দড়ি দিয়ে ফয়সালের গলা পেঁচিয়ে ধরেন। পরে মৃত্যু নিশ্চিত করে পুকুরে কচুরিপানার নিচে ফয়সালের লাশ ডুবিয়ে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা