1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৫৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোগরাপাড়া চৌরাস্তায় সরকারি জমিতে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় ঘণ্টাব্যাপী ওই উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ ও সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান এবং কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য।

এই অভিযানে বিভিন্ন মিষ্টির দোকান ও ঔষধের ফার্মেসীসহ প্রায় এক হাজার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।এছারাও অভিযানে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মহাসড়কের পাশে সরকারি জমি অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করার কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে কিছু অসাধু ব্যক্তি সওজের জায়গা দখল করে ব্যবসা করছেন।
ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব অবৈধ স্থাপনা ফলে মহাসড়ক ও থানা রোড সহ এলাকায় যানজট সৃষ্টি হয় এই উচ্ছেদের ফলে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা